গাইবান্ধায় পুলিশী অভিযানে বিভিন্ন মামলার ২২ জনকে আটক করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত তাদের আটক করেন।

গাইবান্ধা জেলা পুলিশ কন্ট্রোল রুমের অপারেটর আসাদুজ্জামান আসাদ জানান, জেলার সদর, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, সুন্দরগঞ্জ, সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানা, চুরি, ছিনতাই, ডাকাতি ও মারপিটসহ অপরাধমূলক মামলায় ২২ জনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানতে পারেননি তিনি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে জানান তিনি।

এসএইচ