ভারত থেকে পাচার হয়ে আসার প্রায় ২৫ লাখ টাকা মূল্যের হেরোইন সহ আলাউদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।আটক আলাউদ্দিন বেনাপোলের সাদিপুর গ্রামের মৃত দলিল মোড়লের ছেলে।
২৬ বিজিবি’র ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল জাহাঙ্গীর আলম জানান,গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে বিজিবি সদস্য শহিদুল ও ফিরোজ শনিবার রাতে বাজারের তালসারী নামক স্থানে বেনাপোল থেকে ঢাকার উদ্দ্যেশ্যে ছেড়ে যাওয়া সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে হেরোইন সহ আলাউদ্দিন নামে এক হেরোইন ব্যবসায়ীকে আটক করতে করে।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেইউ,





