সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর জেলা পরিষদ মিলনায়তনে এক স্মরণসভার আয়োজন করেছে যশোর জেলা বিএনপি।
স্মরণসভায় যোগদিতে গিয়ে তার কবর জিয়ারত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ। কবর জিয়ারতের পর যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পবিত্র কোরআন বিতরণ করেন তারা।
আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, বরকতউল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং সাদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় যশোর জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০১৮ সালের ৪ নভেম্বর ঢাকার অ্যাপলো হাসপাতালে তিনি ইন্তেকাল করেন সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম।
এএস





