মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করেছে ছাত্রশিবির।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর বসুন্ধরা গেট থেকে পতাকা শোভিত বর্ণাঢ্য র‌্যালীটি শুরু হয়ে কুড়িল বিশ্বরোডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

র‌্যালীর নেতৃত্ব দেন কেন্দ্রীয় পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক শাহীন আহমেদ খান ও শাখা সভাপতি আনিসুর রহমান বিশ্বাস।

বর্ণাঢ্য র‌্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী তারিক হাসান, দপ্তর সম্পাদক জামিল মাহমুদ, ছাত্র আন্দোলন সম্পাদক রুহুল আমিন খাঁন, অর্থ সম্পাদক আশিকুর রহমান আসিফ, শিক্ষা সম্পাদক আব্দুল হালিম, প্রশিক্ষণ সম্পাদক আইয়ুব আলী, ফাউন্ডেশন সম্পাদক ইফতেখারুল ইসলাম শাকিল, স্কুল কার্যক্রম সম্পাদক হোসাইন অপু, সমাজসেবা সম্পাদক গোলাম সারোয়ার, কলেজ কার্যক্রম সম্পাদক মোহাইমেনুল নঈমসহ মহানগরী ও স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

ইআর