বি.এন.পির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল। রবিবার সকাল ১০ টায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন চবি ছাত্রদল নেতা মোহাম্মদ শহিদুল ইসলাম। মিছিলটি কাজির দেউড়ি এর মোড় থেকে লাভলেইন মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে আরো উপস্থিত ছিলেন চবি ছাত্রদল নেতা মোহাম্মদ বরাতুল মাউন, মোহাম্মদ মনোয়ার, শাহাদাত হোসেন, রুবেল হোসেন, হাসনাত আরিফ, হোসাইন মো.বাবুল, সুজন সাহা, মোস্তাকিম সিহান,সীমান্ত রায়, ইমরান হোসেন, সোহেল রানা,আকিলুর রহমান আকিলল, আজমির হোসেন, মাকসুদুর রহমান শাকিল, সোহেলুর রহমান,শফিকুল ইসলাম মামুন, রুবেল হোসেন, মো.কিসমত উদ্দিন, বেলাল উদ্দিন, হায়দার মাহমুদ জীবন, মনিরুল হক মনির, রুবেল হোসেন, আকিলুর রহমান আকিলল সহ আরো অনেকে।।
মিছিল পরবর্তী সমাবেশে চবি ছাত্রদলের নেতৃবৃন্দ অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বাতিলের দাবি জানান।
এমকে





