রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকার পশ্চিম বক্সনগরের একটি দ্বিতীয়তলা বাড়িতে গ্যাসের পাইপ লাইন বিস্ফোরণে দগ্ধ হওয়া দুই শিশুর মধ্যে আরিয়ান (১১) নামে এক শিশু মারা গেছে।
সোমবার দুপুরে এ ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় দুই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
সোমবার দিনগত রাত ১২টার দিকে আরিয়ান নামে শিশুটি মারা যায়। সে ওই এলাকার কুতুব উদ্দীনের ছেলে ও স্থানীয় স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। অপর অগ্নিদগ্ধ শিশুর নাম দ্বীন ইসলাম (০৫)।
দগ্ধ আরিয়ানের ফুফু নাসিমা আকতার জানান, দুপুরে তাদের নিচতলার ফ্ল্যাটের রান্নাঘরের গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে। এতে ঘরে আগুন লেগে যায়। পরে তা তাৎক্ষণিকভাবে ছাদেও ছড়িয়ে পড়ে।
এ সময় ছাদে খেলারত আরিয়ান ও দ্বীন ইসলাম অগ্নিদগ্ধ হয়। তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান, আগুনে আরিয়ানের শরীরের ৯৫ শতাংশ এবং দ্বীন ইসলামের ১৫ শতাংশ পুড়ে গেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, দগ্ধদের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হয়।
এআই





