দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কুরমুট ভাষাপাড়া ভাংগা মাঠ থেকে রফিকুল ইসলাম (৩৫) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ জুন) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। রফিকুল ইসলাম উপজেলার শিবনগর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ গ্রামের মৃত মো. মোরশেদ আলীর ছেলে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকছেদ আলী জানান, দুপুরে উপজেলার আলাদীপুর ইউনিয়নের কুরমুট ভাষাপাড়া সংলগ্ন ভাংগাচুড়া মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি জানান, নিহতের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে ভ্যানটি নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
ওএফ





