রাজধানীর শ্যামপুর পোস্তগোলা ব্রিজের পাশে ট্রাকের ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শ্রমিকের নাম মুজিবর রহমান (৫০)। তিনি ধোলাইখালে একটি মটর পার্টসের দোকানে কাজ করতেন। তার বাড়ি কেরানীগঞ্জের দক্ষিণ মীরের বাগ এলাকায়।

নিহতের ভাই শফিকুল ইসলাম জানান, কর্মস্থলে যাওয়ার পথে সকাল সাড়ে ৯টায় পোস্তগোলা ব্রিজের পাশে ট্রাকের ধাক্কায় তার ভাই আহত হয়। এ সময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমকে