নরসিংদীর পলাশে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা উল্টে বেগম (৫০) নামে এক যাত্রী নিহত ও ৪ যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পলাশ উপজেলার মাঝেরচরে এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত বেগম গাজীপুর জেলার সাওরহিদ গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
এমবি





