চট্টগ্রামের বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে ৩৬ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদ আলম (৩৫), হামিদা বেগম (৩০) ও সেলিমা আক্তার (২০)।
বৃহস্পতিবার গভীর রাতে ‘শীতল ঝর্ণা’ ও ‘সুগন্ধা’ নামে দুটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসিন এই তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তাররা কক্সবাজার থেকে ইয়াবা এনে নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির ৪২ লাখ টাকা ও নম্বরবিহীন একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।
এমআর





