বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশালে উদ্যাপিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪ তম জন্মজয়ন্তী ।

শুক্রবার সকাল ৮টায় অমৃতলাল দে মহাবিদ্যালয়ে প্রভাতি অনুষ্ঠান ‘হে নতুন’ এর মধ্যদিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়।

জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি নজরুল ইসলাম চুন্নুর সভাপতিত্বে প্রভাতি অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক।বক্তব্য রাখেন উদ্যাপন পর্ষদের আহবায়ক কাজল ঘোষ, অমৃতলাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তপঙ্কর চক্রবর্তী, গণ সংগীত শিল্পী মুক্তিযোদ্ধা আক্কাস হেসেন।

পরে শিশুদের চিত্রাংকন ও কবিতা আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে অনুষ্ঠিত হবে প্রদীপ প্রজ্জ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এসএইচ