মাদক থেকে তরুণ সমাজকে বাঁচাতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়নবাসী।
সোমবার সকাল ৯টার দিকে ঈদের নামাজ শেষে চন্দ্রদিঘলিয়া মাদরাসার সমানে ঢাকা-খুলনা মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে এ আহবান জানানো হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তরা মাদকের মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
এসময় সেখানে উপস্থিত ছিলেন সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বিএম লিয়াকত আলী ও চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান।
এআর





