নীলফামারীতে শ্বশুড়বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় মিলু (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার সকালে পুলিশ জেলার কিশোরীগঞ্জ উপজেলার গাড়াগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন সড়ক থেকে তার লাশ উদ্ধার করেছে।

নিহত মিলু রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের পাকুরশরিফ গ্রামের মফেল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, সকালে কিশোরীগঞ্জ-তারাগঞ্জ সড়কের ঘটনাস্থলে ঢাকা থেকে আসা সাঁকোয়াগামী একটি কোচের ধাক্কায় নিহত হন মিলু।

কিশোরীগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নিহতের শ্বশুড়বাড়ি ছিল উপজেলার রনচন্ডি ইউনিয়নের অবিলের বাজার নামক গ্রামে। সে শ্বশুড়বাড়িতে বেড়াতে এসে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়।

কেএইচ