পাবনার বেড়ায় ঢাকা থেকে ছেড়ে আসা পাবনাগামী সরকার ট্রাভেলস্ চাকলা ব্রীজের মাথায় একটি লেগুনাকে ওভার টেক করতে গিয়ে পার্শ্বের গর্তে পড়ে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক মহিলাকে (যার রেজিঃ নং-৭৯৩/১৫) চিকিৎসা দেওয়ার জন্য পাবনা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ সময় গাড়ীতে থাকা আরব আলী (৩০),মাহবুবা (২৭), জহুরুল (৩৭) এবং তার ১৪ মাসের শিশু কন্যা জারা আহত হন।

আহতদেরকে এলাকাবাসী উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ডাক্তারের অবহেলার কারণে অজ্ঞাতনামা ঐ মহিলা মারা যান এবং আহত রোগীদের চরম ভোগান্তি পোহাতে হয়। এর আগেও ঐ হাসপাতালের চিকিৎসক ডা:তাপসের নামে অনেক অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে ডা:তাপসের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে যোগাযোগ করা সম্ভব হয়নি। সাংবাদিকরা হাসপাতালে ছবি তোলার জন্য গেলে সেখানেও বাধা দেওয়ার চেষ্টা করে কর্তৃপক্ষ।

এমই