গাইবান্ধার পলাশবাড়ীর কচুখেত থেকে সদ্যভূমিষ্ট কয়েক ঘন্টা বয়সী মৃত শিশু কন্যার লাশ উদ্ধার।
শনিবার রাতে পলাশবাড়ী থানা পুলিশ উপজেলার বুজরুক বিষ্ণুপুর গ্রামের একটি নির্জন এলাকার কচুখেত থেকে মুখমন্ডল ক্ষত-বিক্ষত এ ফুঁটফুঁটে শিশু কন্যার লাশ উদ্ধার করে।
থানা সূত্রে জানা যায়, ওই এলাকার স্থানীয়রা শনিবার রাতে ঘটনাটি থানা পুলিশকে অবগত করে। খবর পেয়ে এসআই বলয় চন্দ্রসহ ফুঁটফুঁটে ওই মৃত শিশু কন্যার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশ গাইবান্ধা মর্গে প্রেরন করা হয়।
এ ব্যাপারে থানায় প্রাথমিকভাবে একটি ইউডি মামলা দায়ের হয়েছে। থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান (পিপিএম) বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত শিশু কন্যাটি কার পাপের ফসল তা এলাকায় অনুসন্ধান করা হচ্ছে।
এমবি





