টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চরবাবলা নামক স্থানে ট্রাকের চাপায় সিএনজির চালকসহ ৪ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। আহত দু'জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইন চার্জ (ওসি)আখেরুজ্জামান জানান, ইব্রাহীমাবাদ থেকে এলেঙ্গা যাওয়ার পথে একটি সিএনজি ঐ স্থানে আসার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ সিএনজির ৪ জন নিহত হয়।

কেএইচ