গাইবান্ধা সদর উপজেলায় গৌর রানী (১৮) নামের এক নববধূর ঝলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের গুরু মাঝির মেয়ে।

গতকাল সন্ধায় নববধূর বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক আত্মহত্যার কারণ জানা যায়নি।

উল্লেখ্য, ঐ নববধূর ১৫ দিন আগে জামালপুর জেলার ইসলামপুর থানার পুলকান্দি গ্রামে রতন দাশের (২৩) সাথে বিয়ে হয়। দূর্গা পুজায় বাবার বাড়ীতে স্বামীসহ বেড়াতে এসে গতকাল সন্ধায় সে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

গাইবান্ধার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বিষটি নিশ্চিত করেছেন।

এমবি