চাঁদপুরের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি জামায়াতের সাত কর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
আটক নেতাকর্মীদের মধ্যে তিনজন জামায়াত ও চারজন বিএনপি কর্মী রয়েছে। এদের মধ্যে চাঁদপুর সদরে দুই, ফরিদগঞ্জে দুই, কচুয়া, হাজীগঞ্জ ও শাহরাস্তি থেকে একজন করে আটক করা হয়।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, অবরোধ চলাকালে তারা নাশকতার পরিকল্পনা করছিল। এছাড়া তাদের বিরুদ্ধে আগেও নাশকতার মামলা রয়েছে।
ইআর





