আগের মতো মহাসড়কে অটোটেম্পো চালুর দাবিতে জেলার গৌরনদী উপজেলার পৌর এলাকার বরিশাল-ঢাকা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছেন মালিক ও শ্রমিকরা। রবিবার সকাল সোয়া ১০টায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গৌরনদীর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান চৌধুরী জানান, অটোটেম্পো শ্রমিক লীগের ব্যানারে একটি মিছিল মহাসড়ক সংলগ্ন গৌরনদীর আগৈলঝাড়া ফিডার রোডে সমাবেত হয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় তারা মহাসড়কে অবস্থান করতে চাইলে তাদের বোঝানো হয় উচ্চ আদালতের নির্দেশ বলে তাদের কিছু করার নেই। এ সময় শ্রমিকরা শান্ত হয়ে ফিরে যান।
এএইচ





