চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের সামনে বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় আহসান ( ৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত আহসান দামুড়হুদা উপজেলার নতুন বাস্তবপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

নিহতের ভাই মতিয়ার জানান, চুয়াডাঙ্গা শহরে করিমনে করে লাউ বিক্রির জন্য তার ভাই আহসানের সঙ্গে তিনিও আসছিলেন। করিমনটি পুলিশ লাইন্সের সামনে আসলে স্পিড ব্রেকারে লেগে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় আহসানের মাথা রোড ডিভাইডারে লাগলে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান মুন্সী সড়ক দুর্ঘটনার বিষয়টি তিনি জানেন না বলে জানান।

কেএইচ