রাজধানীর উত্তর বাড্ডায় অভিযান চালিয়ে নকল স্যালাইন তৈরির কারখানা থেকে পাঁচজনকে আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। এ সময় তারা আইসিডিডিআর,বি’র সিলযুক্ত নকল স্যালাইন খুজে পান।
সোমবার সকাল পৌনে ১০টা থেকে ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশার নেতৃত্বে উত্তর বাড্ডার সাতারকূল রোডের ১০/আবদুল্লাহ বাগের একটি বাড়িতে এ অভিযান শুরু হয়। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ৠাব-১ এর এ অভিযান অব্যাহত রয়েছে।
অভিযানের ব্যাপারে ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা জানান,  তারা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল স্যালাইনসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এছাড়া, অভিযান অব্যাহত রয়েছে।
নকল স্যালাইন তৈরি ও বিপনে জড়িত ওই কারখানায় অভিযানের ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
[b]ঢাকা, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]