সিরাজগঞ্জের কাজিপুরে সড়ক দুর্ঘটনায় মোখলেসুর রহমান (৩৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
নিহত স্কুল শিক্ষক কাজিপুর উপজেলার গান্ধাইল খামারপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি বাংলাবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের মৌলভী শিক্ষক ছিলেন।সোমবার সকাল ১০টার দিকে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিক কুমার কুন্ডু জানান, মোখলেসুর মোটরসাইকেলযোগে স্কুলে যাবার পথে সীমান্ত বাজার এলাকায় পৌঁছলে বালিতে স্লিপ কেটে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান।
এ সময় পিছন দিক থেকে আসা যাত্রীবাহী বিআরটিসি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষক মারা যান।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এআই





