টাঙ্গাইলের মির্জাপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উপজেলার কুর্নী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে নওগাঁ যাচ্ছিল। পথে কুর্নী এলাকায় পৌঁছালে মাটি ভর্তি একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের ২৫ যাত্রী আহত হয়।

এমবি