ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উপাচার্য প্যানেল নির্বাচনের আগে আওয়ামীপন্থি নীল দলের সিনেটরদের সভায় তিনজনের নাম চূড়ান্ত করা হয়েছে। তারা হলেন- বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এএস এম মাকসুদ কামাল।
মঙ্গলবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনানুষ্ঠানিক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে, এ সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের বিশেষ অধিবেশন বুধবার বেলা ৩.৩০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-১৯৭৩ এর আর্টিক্যাল ২১ (২) ধারায় অর্পিত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সিনেটের এই বিশেষ অধিবেশন আহ্বান করেছেন।
সিনেটের এই বিশেষ অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিক্যাল ১১(১) ধারা অনুযায়ী চ্যান্সেলর কর্তৃক ভাইস-চ্যান্সেলর নিয়োগের জন্য তিনজনের একটি প্যানেল মনোনয়ন করা হবে। অধিবেশনে সভাপতিত্ব করবেন সিনেটের চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।’
সিনেট কর্তৃক নির্বাচিত এই তিন সদস্যের মধ্যে থেকে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ আগামী চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেবেন।
বুধবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই প্যানেল উত্থাপন করা হবে। সিনেটের ১০৫ জন সদস্য এ প্যানেলের পক্ষে বিপক্ষে মতামত দেবেন। তারপর এটি চূড়ান্ত হয়ে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় আচার্য আব্দুল হামিদের কাছে পাঠানো হবে। তিনি সেখান থেকে একজনকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব দেবেন।
এএস





