মেহেরপুরের বিভিন্নস্থানে রোববার রাতব্যাপী অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
তারা হলেন, জেলা শহরের কামরুল ইসলামের ছেলে ইমন আলী (৩৫), মৃত আবুল হোসেনের ছেলে কামরুল ইসলাম (৫৫), সদর উপজেলার রাজনগর গ্রামের মৃত খোদাবকসের ছেলে সালাম হোসেন (৪২), দাউদ হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (৩০),
গাংনী উপজেলার নওয়াপাড়ার মৃত ইকরাম হোসেনের ছেলে গোলাম কিবরিয়া (৪৭), মৃত দাউদ হোসেনের ছেলে সোহেল রানা (৩০) ও মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের মৃত ছাত্তার আলীর ছেলে চাঁদ আলী (৪২) ।
আটকের সত্যতা নিশ্চিত করে মেহেরপুর পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম জানান, হরতালে নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।
আটকদের সোমবার আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





