ফেনী শহরের কাঁচাবাজারে নুর আহম্মদ অ্যান্ড সন্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
শুক্রবার দিনগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলাল উদ্দিন আলাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, রাত ১০টার দিকে হঠাৎ করে বাজারের ভেতরে ধোঁয়া দেখতে পায় ব্যবসায়ীরা। এর কিছুক্ষণ পর নুর আহম্মদ অ্যান্ড সন্স আগুনে জ্বলতে দেখা যায়। অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠানটির প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলেও জানান ব্যবসায়ী নেতা আলাল উদ্দিন।
অগ্নিকাণ্ডটি বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন ফেনী শহর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম।
ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





