২০ দলীয় জোটের ডাকা অবরোধের পাশাপাশি আহুত ২য় দফার ৪৮ ঘন্টা হরতালের ২য় দিনে কুষ্টিয়া শহরের বড় বাজারে মিছিল ও পিকেটিং করে কুষ্টিয়া শহর শিবিরের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল ৭ টায় কুষ্টিয়া শহর শিবিরের অফিস সম্পাদক আব্দুল্লাহ খানের নেতৃত্বে শহরের বড় বাজারে মিছিল ও পিকেটিং করে নেতাকর্মীরা।
মিছিলটি বড় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার রেলগেটে এসে শেষ হয়। মিছিল শেষে নেতা কর্মীরা রাস্তা অবরোধ করে। এসময় রাস্তায় কোন যান চলাচল করতে দেখা যায়নি।
মিছিলে সরকারী কলেজ, পলিটেকনিক ও পৌরপূর্ব শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইআর





