জয়পুরহাট সদর উপজেলার তুলশীগঙ্গা নদী তীরবর্তী সতিঘাটা গ্রামে বজ্রপাতে রফিকুল ইসলাম (৩৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আফজাল হোসেন (৪০) নামে এক শ্রমিক।
শুক্রবার (১৩ মে) বেলা ১১টার দিকে সতিঘাটা মাঠে ধান খেতে কাজ করার সময় বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে।
মৃত রফিকুল ইসলাম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ইসমাইল হোসেনের ছেলে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, শুক্রবার বেলা ১১টার সময় স্থানীয় কৃষক এনামুল হকের খেতে ৫ জন শ্রমিক ধান কাটার কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে রফিকুলের মৃত্যু হয়।
তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছে দিতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে ওসি জানান।
ওএফ





