রংপুরের ঐতিহ্যবাহী তারাগঞ্জ হাটরক্ষা এবং হাটে অপ্রীতিকর ঘটনা ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে হাট চত্বরের মানববন্ধনে অংশ নেয় শত শত মানুষ। এর আগে একই দাবিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপিও দেয় স্থানীয়রা।
তাদের অভিযোগ, হাটটি থেকে প্রতিবছর দেড় কোটি টাকা রাজস্ব পায় সরকার। কিন্তু পার্শ্ববর্তী উপজেলার একটি পক্ষকে চাঁদা আদায়ে বাধা দেয়ায় হাটটি ভেঙে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়। এতে সরকারের রাজস্ব বঞ্চিত হওয়ার পাশাপাশি, স্থানীয়দের অনেকের কর্মহীন হওয়ার আশঙ্কায় এটি রক্ষার দাবিতে আন্দোলনে নামেন তারা।
ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





