পাবনার ঈশ্বরদী উপজেলার পূর্ব টেংড়ী আমবাগানে অভিযান চালিয়ে হেরোইন ও হেরোইন বিক্রি করা নগদ টাকাসহ তিনজনকে আটক করেছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। শুক্রবার দুপুরে এ অভিযান চালানো হয়।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এন্ড্রু কেনেট রোজারিও জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল জেলার ঈশ্বরদী উপজেলার পূর্ব টেংরী আমবাগান এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার তারিনী কান্তর ছেলে উদয় শংকর ওরফে বাবলু (৫৫), আবুল কাশেমের ছেলে জীবন হোসেন (৩৩) ও জাবেদ হোসেনের স্ত্রী রুমা খাতুনকে (৩০) আটক করা হয়।
তাদের কাছ থেকে ৩৪ গ্রাম হেরোইন (যার আনুমানিক মূল্য ৩ লাখ ৪৯ হাজার টাকা), চা-চামচ ৩টি, পুরিয়া তৈরীর সাদা কাগজ ১০০ টুকরা এবং নগদ ৪৫ হাজার ৯৭৮ টাকা উদ্ধার করা হয়।
উদ্ধার করা হেরোইন, সরঞ্জাম ও নগদ টাকাসহ মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর আটকদের ঈশ্বরদী থানায় সোর্পদ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
কেএইচ





