ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মলানী সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশকারী দু’জনকে ধরে নিয়ে গেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিএসএফ)।

বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে সীমান্তের ৩৬৯/২-এস পিলার এলাকায় ভারতের অভ্যন্তরে ষোলবাড়ী এলাকায় ১২১ ব্যাটালিয়নের ফুলবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।

ধরে নিয়ে যাওয়ারা হলেন, উপজেলার গেড়ুয়াডাঙ্গী গ্রামের আলতাব হোসেনের ছেলে আব্দুল মালেক (৩৪) ও একই উপজেলার আটঘরিয়া গ্রামের দলু মোহাম্মদের ছেলে কমিশন আলী (৩২)।

ঠাকুরগাঁও ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তুষার বিন ইউনুস জানান, ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশীকে ফেরত চেয়ে সোমবার বিএসএফের কাছে চিঠি দেয়া হয়েছে।

কেএইচ