শনিবার রাতে উপজেলার কাকিনা-মহিপুর সড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মেহেদী হাসান নয়ন রংপুর সদর উপজেলার মেডিকেল পূর্ব গেট এলাকার মৃত আঃ সামাদের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাকিনা মহিপুর সড়ক এলাকায় অভিযান চালায় পুলিশ।
এ সময় তাকে আটক করলে তার কাছ থেকে ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
রোববার সকালে তাকে আদালতের মাধ্যেমে জেল হাজতে পাঠনো হয়েছে বলে জানান তিনি।
নুরনবী/এমআর





