সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতা বৃদ্ধি র‌্যালি, আলোচনা সভা ও গাড়ি চালকদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা), এলজিইডি ও এস,আর,আই,আই,পি’র যৌথ উদ্যোগে নড়াইলে এসব কর্মসূচি পালিত হয়।

রোববার সকালে জেলা রিপোর্টার্স ইউনিটি চত্বর থেকে শুরু হওয়া র‌্যালিতে অংশগ্রহণ করেন নিসচা’র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, নড়াইল-২ আসনের এমপি শেখ হাফিজুর রহমান, জেলা প্রশাসক মো: হেলাল মাহমুদ শরিফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামসহ বিভিন্ন সরকারী, বেসরকারী, সামাজিক নেতৃবৃন্দ।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মো: হেলাল মাহমুদ শরিফের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নিসচা’র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা বাস মনিবিাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. মোতালেব বিশ্বাস, নিসচা নড়াইল জেলার আহবায়ক অবসরপ্রাপ্ত লে. কর্ণেল সৈয়দ হাসান ইকবাল, সদস্য সচিব সৈয়দ খায়রুল আলম, চেম্বর অব কমার্সে সভাপতি মো. হাসানুজ্জামান, জেলা পরিবহণ ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

এআর