বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের যন্ত্রপাতি ক্রয়ের নামে সরকারের বস্ত্র দফতরের ৩ পরিচালকের বিরুদ্ধে ভুয়া বিল ভাউচারে প্রায় সাড়ে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বস্ত্র দফতরের অভিযুক্ত ওই ৩ পরিচালক হলেন- মিজানুর রহমান, মঞ্জুরুল আলম এবং ছাত্তার রহমান।
গত সোমবার দুদকের উপ-পরিচালক বেনজীর আহম্মদ এ অভিযোগটি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য দুদকের ঢাকা বিভাগীয় কার্যলয়ের কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছেন।
অভিযোগ রয়েছে, বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রয়োজনীয় যন্ত্রপতি ক্রয়ের দায়িত্ব দেয়া হয়, বস্ত্র দফতরের পরিচালক মিজানুর রহমান, পরিচালক রমঞ্জুরুল আলম এবং পরিচালক ছাত্তার রহমানকে। আর এ সুযোগেতারা পরস্পর যোগসাজসে বিনা টেন্ডারে এবং ভুয়া কাগজপত্রের মাধ্যমে যন্ত্রপাতি উচ্চ মূল্যে ক্রয় দেখিয়ে ৬ কোটি ৩৮ লাখ টাকা টাকা আত্মসাৎ করেন।
এদিকে গত ২ জুলাই এঅভিযোগটি দুদক কার্যালয়ে জমা হয়। পরে অভিযোগটি প্রাথমিকভাবে যাচাই বাছাই শেষে অনুসন্ধানের জন্য সিদ্ধান্ত নেয় দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঢাকা,একে, ১৯ আগস্ট টাইমনিউজবিডি.কম,এসএইচ





