আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সিটি কলেজ ভোট কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করবেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ৩০ ডিসেম্বর সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে তার ভোট দেবেন।

উল্লেখ্য, ধানমন্ডি সুধাসদনের বাসার ঠিকানায় ভোটার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে হিসেবে তার ভোট কেন্দ্র ঢাকা সিটি কলেজ কেন্দ্র। এর আগে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর এবং ২০১৪ সালের ৫ জানুয়ারি শেখ হাসিনা ওই কেন্দ্রে ভোট দেন।

জেড