কিশোরগঞ্জের নিকলী উপজেলায় মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরা হলেন-শোকতারা বেগম (২৫) ও তার ছেলে মাহিম (৩)।

এ ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের নিহত গৃহবধূর স্বামী মাসুদ মিয়াকে আটক করা হয়েছে।

বুধবার (০৪ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার ছাতিরচর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. জসিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

ওএফ