সামনে পবিত্র মাহে রমজান। রমজান মাসকে সামনে রেখে বাজারের মাছ, মাংস, মুরগীর দোকান, সবজি, মুদি দোকান, চাউল বাজারের চাউল দোকান ইত্যাদি পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী।
মঙ্গলবার শহরের মেছুয়া বাজার সরেজমিন পরিদর্শন করে নিত্য প্রয়োজনী দ্রব্যের বাজার দর যাচাই ও কেউ তালিকার চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করেন কি না সে বিষয়েও খোঁজ-খবর নেন জেলা প্রশাসক।পরিদর্শনকলে তিনি বাজারের ব্যবসায়ী, দোকানী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহ পুলিশ সুপার মইনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শারমিন জাহান, স্থানীয় সরকার উপ পরিচালক নুরুল আলম, পৌর নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির পরিচালক সংকর সাহাসহ বাজারে নেতৃবৃন্দ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী বলেন, ফুটপাট দখল ও ড্রেন আবদ্ধ হয়েছে এ ধরনের কোনো খবর পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। রমজানে বাজার মূল্য স্থিতিশীল রাখার পাশাপাশি ভেজাল ও ফরমালিমুক্ত রাখতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানানও তিনি।তিনি বলেন, যেখানে ফরমালিন যুক্ত খাদ্যদ্রব্য পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
এসএইচ





