করোনাভাইরাসের ভ্যাকসিনের ক্ষেত্রে যদি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তাহলে তার চিকিৎসা আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, শুধু করোনাভাইরাসের ভ্যাকসিন নয় যেকোন ওষুধের ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়া স্বাভাবিক, তার চিকিৎসাও আছে। কাজেই ভ্যাকসিন নিয়ে ভয়ের কিছু নাই।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে করোনাভাইরাস ভ্যাকসিনেশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনে বিশেষ অবহিতকরণ সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, বরং ভ্যাকসিন না নেওয়াটাই বেশি ভয়ের ব্যাপার হবে। কারণ আপনি তখন ঝুঁকিপূর্ণ হয়ে যাবেন এবং যেকোন সময় আপনি আক্রান্ত হতে পারেন।

সভায় জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিনসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমবি