রংপুরের শীর্ষ ছিনতাইকারী, একাধিক মামলার আসামি টাইগারসহ চার জনকে গ্রেফতার করেছে রংপুর কোতয়ালি থানা পুলিশ।
শনিবার (২৫ অক্টোবর) সকালে নগরীর কটকিপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
কোতয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) এরশাদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কটকিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসআই আরও জানান, নগরীর ছিনতাইকারীদের গডফাদার টাইগার। তার বাহিনীর নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে।
টাইগারের বিরুদ্ধে কোতয়ালি থানায় বেশ কয়েকটি ছিনতাই ও মোটরসাইকেল চুরির মামলা রয়েছে বলেও জানান এসআই।
কেএইচ





