রাজধানীর চকবাজারে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে ৩ শিশু আহত হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলো-সুলতানা (৬), সাদিয়া (১০) ও রিয়াদ (৪)।

গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, তারা চকবাজারের ইসলামবাগে নামাপাড়া এলাকায় খেলা করার সময় একটি প্যাকেট পায়। প্যাকেটটি নাড়াচাড়া করতেই বিস্ফোরিত হয়ে তারা আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।

ঢাকা, জেইউ, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, জেএ