ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আরামবাগ চরকান্দা গ্রামের মুন্সিবাড়ী থেকে ৫০২ পিস ইয়াবা ট্যাবলেট ও চার বোতল ফেনসিডিলসহ রফিক মুন্সিকে আটক করা হয়েছে।

র‌্যাব-৮ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাকে আটক করেন।

আটক মো. রফিক মুন্সি (৩৪) উপজেলার আরামবাগ চরকান্দা গ্রামের মো. আব্দুল রব মুন্সির ছেলে।

র‌্যাব-৮ এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেজর মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে র‌্যাবের একটি দল ওই বাড়ির কাছে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ি থেকে এক ব্যক্তি কাপড়ের ব্যাগসহ পালানোর চেষ্টা করেন। এ সময় র‌্যাব সদস্যরা তাকে আটক করেন।

তার হাতে থাকা কাপড়ের ব্যাগ তল্লাশি করে পাঁচটি পলিথিনের প্যাকেটে ৫০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

কেএইচ