জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক দল শহরে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা করেছে।

সোমবার বিকাল ৫টায় এক বর্ণাঢ্য মিছিল শহর প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে আলোচনা সভা করে। সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান তোতা।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলজার হোসেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য বেলাল হোসেন, জেলা যুবদলের সভাপতি সেলিম রেজা ডিউক, জেলা ছাত্রদলের সভাপতি মাসুদ রানা প্রধান, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরে মওলা পলাশ, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জোহা বকুল প্রমুখ।

আলোচনা সভা পরিচালনা করেন জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম।

ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই