হরতাল-অবরোধে নাশকতা ও সহিংসতা সৃষ্টির অভিযোগে চট্টগ্রামের তিন উপজেলা থেকে বিএনপি, জামায়াত ও শিবিরের ৯ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দিন ও রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে তিনজন বিএনপির, চারজন জামায়াতের ও দু'জন শিবির কর্মী।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান বলেন, রোববার দিন ও রাতভর চট্টগ্রামের সীতাকুণ্ড, লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি,জামায়াত ও শিবিরের ৯ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

এআর