কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সীমান্ত জুড়ে গত দুই দিন ধরে চলছে বন্য হাতির আতংক। বন্য হাতির তাণ্ডবে সীমান্ত এলাকার ফসলের ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে।

জানা গেছে, আন্তর্জাতিক মেইন পিলার ১০৭২ থেকে ১০৭৩ পর্যন্ত প্রায় ১৫ একর জমির চলতি ফসল ভুট্টা, আখ, সরিষা, বোরো বীজতলা ও পাকা ধান খেয়ে ও পিষ্টে ব্যাপক ক্ষতি করছে হাতিগুলো।

সীমান্তের বালিয়ামারী, মিয়াপাড়া, জালচিড়া পাড়া ও বাউল পাড়ার কৃষকগণ জানান, গত ২দিন যাবত সন্ধ্যা নামার সাথে সাথে সীমান্তের ওপার থেকে ২৫ থেকে ২৬টি হাতি এসে তাদের ফসলের ক্ষতি করছে। এছাড়া সীমান্তের বেশ কয়েকটি শ্যালো মেশিন উপরে ফেলেছে। রাতে কখন কার কী ক্ষতি করে ফেলে সে আতংকে দিনাতিপাত করছি।

হাতিগুলো আসলে ঢাক-ঢোল, আগুন জালিয়ে ও পটকা ফুটিয়ে বন্য হাতি তাড়ানোর ব্যর্থ চেষ্টা করা হচ্ছে বলেও জানান তারা।

কেএইচ