ঝিনাইদহের কালীগঞ্জে কোলা,কালা, শিংড়া, কুশা বাড়িয়া, মনিুড়িয়া, শিকারপুর, দামোদরপুর, খাজুরা, অটো ট্যাম্পু ও লটা মালিক-শ্রমিক সমিতির অফিসে ২১ ইঞ্চি কালার টেলিভিশন প্রদান করলেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।

গতকাল সকাল ১০ টায় কালীগঞ্জে অটো ট্যাম্পু ও লটা মালিক-শ্রমিক সমিতির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কালীগঞ্জে অটো ট্যাম্পু ও লটা মালিক-শ্রমিক সমিতির সভাপতি খায়রুল ইসলাম, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এসময় আরো উপস্থিত ছিলেন, সমিতির সাধারন সম্পাদক মিজানুর রহমান ও কালীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড কমিটির সাধারন সম্পাদক শাহাবুদ্দিন ইসলাম প্রমূখ।

আলোচনা শেষে কালীগঞ্জে কোলা,কালা, শিংড়া, কুশা বাড়িয়া, মনিুড়িয়া, শিকারপুর, দামোদরপুর, খাজুরা, অটো ট্যাম্পু ও লটা মালিক-শ্রমিক সমিতির অফিসে ২১ ইঞ্চি কালার টেলিভিশন প্রদান করলেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।

এসটি