ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে বিএসএফের গুলিতে আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে ভারতের ফুলবাড়ি ১৭১ বিএসএফ ক্যাম্পের জওয়ানরা গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত আব্দুল রাজ্জাক ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী বাদামবাড়ি সরকার বস্তি গ্রামের আব্দুস সোবাহানের ছেলে।

স্থানীয় গরু ব্যবসায়ীরা জানান, রাত ৯টার দিকে ওই গরু ব্যবসায়ী বাংলাদেশ সীমান্ত ডাবরির বিপরীতে ভারতের ১৭১-ফুলবাড়ি শ্রীপুর সীমান্তরক্ষীর (বিএসএফের) গুলিতে নিহত হন। পরে তার মরদেহ টেনেহিঁচড়ে নিয়ে যায় বিএসএফ।

ঠাকুরগাঁও ৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল বাশার জানান, ভারতের অভ্যন্তরে বিএসএফ’র গুলিতে একজন মারা গেছেন এটা নিশ্চিত। তবে তিনি বাংলাদেশি কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়টি যাচাই করা হচ্ছে।

তবে হরিপুর থানার ওসি রুহুল কুদ্দুস জানান, রাজ্জাক বালিয়াডাঙ্গী বাদামবাড়ি সরকার বস্তি গ্রামের বাসিন্দা। তিনি ভারতে শ্রমিকের কাজ করতেন।

এমবি