টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা এলাকায় পণ্যবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এসময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা মো. আশরাফ জানান, রাতে ঢাকা থেকে টাঙ্গাইলের গোপালপুরগামী পণ্যবাহী একটি ট্রাক ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পৌছুলে দুর্বৃত্তরা ট্রাকটির গতিরোধ করে। এসময় তারা ট্রাক থেকে চালক ও হেলপারকে নামিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ইআর