চাকরির দাবিতে আবারো সলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসন ভবনে তালা দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক কমিটির চাকরিপ্রত্যাশী নেতাইকর্মীরা।
শনিবার দুপুর ১টার দিকে ওই ভবনের গেটে তালা দেয় তারা। এতে উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার, উপ-উপাচার্য এবং রেজিস্ট্রারসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা আটকা পড়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রশাসন ভবনের গেটে অবস্থান নিয়ে চাকরিপ্রত্যাশী নেতাকর্মীদের একটি অংশ কাউকে ভেতরে যেতে দিচ্ছেন না এবং কাউকে বাইরেও আসতে দিচ্ছেন না। এছাড়া ভবনের সামনে সমাবেশ করছে আরেকটি অংশ।
একই দাবিতে এর আগেও প্রশাসন ভবনের গেটে কয়েক দফায় তালা দিয়েছিল চাকরিপ্রত্যাশী ছাত্রলীগের এই সাবেক নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান বলেন, পরিবেশ স্বাভাবিক করার চেষ্টা চলছে। এজন্য উপাচার্য নিজ দপ্তরে ছাত্রলীগের বর্তমান কমিটি ও চাকরিপ্রত্যাশীদের একাংশের সঙ্গে বৈঠকে বসেছেন
এদিকে, দুপুর ২টায় কোনো বাস ক্যাম্পাস থেকে ছেড়ে যায়নি।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, নিরাপত্তার কারণে কোনো বাস ক্যাম্পাস থেকে ছেড়ে যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এগুলো বিভিন্ন গন্তব্যে যাত্রা করবে।
এমই





