কুমিল্লার দাউদকান্দিতে বালু ভর্তি ট্যাক্টরের চাপায় পিষ্ট হয়ে মোহাম্মদ (৫) নামে এক শিশু নিহত হয়েছে।

রোববার সকাল ১০টায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর-সরকারপুর সড়কের দৈয়াপাড়া এলাকায় এ দুঘর্টনা ঘটে।

প্রত্যক্ষদূর্শীরা জানান, বালু বোঝাই একটি ট্যাক্টর দ্রুত গতিতে ও এলোপাতাড়ি ভাবে চালিয়ে রাস্তার পাশের একটি শিশুকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে শিশুটি পিষ্ঠ হয়ে মারা যায়। দুঘর্টনার পরপরই গাড়ির চালক পালিয়ে যায়। এলাকাবাসী গাড়িটি আটক করেছে।

নিহত মোহাম্মদ উপজেলার দৈয়াপাড়া গ্রামের মৃত লিটন মিয়ার ছেলে।

এ ব্যাপারে গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন, দুঘর্টনা ও নিহতের কোন সংবাদ এখনো পাইনি।

এআর