টানা ৩ দিন ছুটির পর অফিস খোলেছে। কিন্তু অফিসে উপস্থিতি অনেক কম। কর্মরত কর্মকর্তা- কর্মচারীর ১০ ভাগের এক ভাগও বৃহস্পতিবার অফিসে উপস্থিত হননি।

এদিকে সরেজমিন ঘুরে এদৃশ্য চোখে পড়েছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এবং দুর্নীতি দমন কমিশনে(দুদক)। ঢাকা দক্ষিণ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবন, ১০টি আঞ্চলিক কার্যালয়ে অনেক কর্মকর্তাদের অফিস কক্ষে রয়েছে তালা ঝুলানো।

অনেক বিভাগে আবার অফিস খোললেও উপস্থিতি অত্যন্ত কম, আগাম ছুটি ছাড়াই অনেকে রয়েছেন অনুপস্থিত। ফলে অফিসিয়াল তেমন কোনো কাজ কর্ম হয়নি। শুধু ঈদ শুভেচ্ছা বিনিময় আর ঈদের গল্প করে কাটিয়ে দিচ্ছেন দিনটি।

এদিকে সেগুন বাগিচায় দুর্নীতি দমন কমিশনের(দুদক) প্রধান কার্যালয়েও উপস্থিতি ছিলো অনেক কম। দুদক চেয়ারম্যান মো. বদি উজ্জামান, কমিশনার মো.সাহাবুদ্দিন চুপ্পুসহ কয়েকজন কর্মকর্তা যথারীতি কর্মস্থালে উপস্থিত হলেও অপর কমিশনার ড. মোহাম্মদ নাসির উদ্দিন এবং আরও অনেক কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন অনুপস্থিত। তবে দুদকেও অনেকে আগাম ছুটি নিলেও বাকিরা ছুটি ছাড়াই রয়েছেন অনুপস্থিত।

একই দৃশ্য দেখা যায় ঢাকা ওয়াসা, তিতাস গ্যাস, পেট্রো বাংলাসহ প্রতিটি সরকারি অফিসেই।

ঢাকা,একে,৩১ জুলাই,টাইমনিউজবিডি.কম,এসআর